ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কুষ্টিয়ায় বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও সহযোগী মোল্লা মাসুদ আটক

প্রকাশিত: 27 May 2025, 4:10 pm আপডেট: 28 May 2025, 2:26 am
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়কের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্ভরযোগ্য সূত্র জানায়, দেড় মাস আগে মৃত মীর মহিউদ্দিনের বাড়ির নিচতলা ভাড়া নেন দুই যুবক। তারা ঘরের দরজা-জানালা সবসময় বন্ধ রাখতেন, যা স্থানীয়দের সন্দেহে ফেলে।

মঙ্গলবার ভোরে হঠাৎ তালা ভাঙার শব্দ শুনে স্থানীয়রা বাইরে বেরিয়ে এসে দেখতে পান, বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে আটক করে সেনাবাহিনীর একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সুব্রত বাইন বাংলাদেশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।

মন্তব্য করুন