ক্যাটরিনা কাইফের গোপন ছবি ফাঁস

অনলাইন ডেস্ক:

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব ছড়িয়ে পড়তেই ফটোসাংবাদিকদের তৎপরতা বেড়ে যায়। তারা মুম্বাইয়ের জুহুতে অবস্থিত ক্যাটরিনার সমুদ্র-দৃশ্যমান অ্যাপার্টমেন্টের বারান্দায় থাকা অবস্থায় গোপনে ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রকাশ করে দেন।

এই ঘটনাটি ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীসহ সহকর্মীরা। অনেকেই এটিকে গোপনীয়তা লঙ্ঘন ও নৈতিক সীমানা অতিক্রম হিসেবে দেখছেন।

অভিনেত্রী সোনাক্ষী সিনহা এই ঘটনাকে তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, “একজন নারীর অনুমতি ছাড়া তার নিজ বাড়িতেই গোপনে ছবি তোলা—এটা অপরাধ ছাড়া কিছু নয়। আপনাদের লজ্জা থাকা উচিত!”

ক্যাটরিনার অনুরাগীরাও এই ঘটনায় পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের প্রশ্ন—“একজন তারকা নিজের ঘরেও যদি গোপনীয়তা না পান, তাহলে নিরাপত্তা কোথায়?”

উল্লেখ্য, বলিউডে এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত মুহূর্তের ছবি তার বাড়ি থেকে তোলা হয়, যা তখন ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এবার একই ধরণের ঘটনায় নতুন করে গোপনীয়তা রক্ষার প্রশ্নে বিতর্ক শুরু হলো বলিপাড়ায়।