গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ সদস্য নিহত

অনলাইন ডেস্ক:

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় বৃহস্পতিবার দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি হাসপাতাল ও নিরাপত্তা সূত্র।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গাজা সিটির আল-শিফা হাসপাতালের এক কর্মকর্তা জানান, উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়া প্রজেক্ট এলাকায় একটি বাড়িতে ইসরাইলি হামলায় আহমাদ পরিবারের চার সদস্যের মরদেহ খণ্ড-বিখণ্ড অবস্থায় উদ্ধার করা হয়।

 

এই হামলায় নিহত দুই বয়স যথাক্রমে ১২ বছর ও ৮ বছর।

 

এদিকে, এএফপি ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, ঘটনাটি সম্পর্কে তারা যাচাই করে দেখছে।