গাড়িতে গুলির ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করলেন আসিফ আকবর

অনলাইন ডেস্ক:

রাজধানীর মগবাজার এলাকায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় হাজির হয়ে তিনি এই মামলাটি করেন।