নিজস্ব প্রতিবেদক:
রবিবার (১৮ অক্টোবর) দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে, কোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে ।সীমান্তবর্তী এলাকাসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
বিজিবির সংশ্লিষ্ট সেক্টর কমান্ডার জানান যে ,এলাকার কোথাও কোনো ধরনের সন্দেহজনক গতিবিধি বা অস্বাভাবিক কিছু লক্ষ্য করা মাত্রই তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা বাহিনীকে অবহিত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।











