চলে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ‘দা কিং’ ডেনিস ল

অনলাইন ডেস্ক:

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্ট্রাইকার ডেনিস ল ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শনিবার তার পরিবার এই দুঃখজনক খবর নিশ্চিত করেছে। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করার পর তিনি মৃত্যুবরণ করেন। ২০২১ সাল থেকে তিনি অ্যালঝেইমার রোগে ভুগছিলেন।

‘দা কিং’ নামে পরিচিত ডেনিস ল ১১ বছর ধরে ইউনাইটেডের হয়ে খেলে ইংলিশ ক্লাবটির ইতিহাসে ৪০৪ ম্যাচে ২৩৭ গোল করেছেন। তার গোল সংখ্যা ইউনাইটেডের ইতিহাসে ওয়েইন রুনি ও ববি চার্লটনের পর তৃতীয় সর্বোচ্চ। ল ইউনাইটেডের হয়ে ১৯৬৪-৬৫ ও ১৯৬৬-৬৭ সালে লিগ শিরোপা এবং ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপ জিতেছিলেন। তিনি একটি এফএ কাপও জিতেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে ল স্কটল্যান্ডের হাডার্সফিল্ড টাউন, ম্যানচেস্টার সিটি ও তোরিনো ক্লাবগুলোতে খেলেছেন। স্কটল্যান্ডের হয়ে ৫৫ ম্যাচে ৩০ গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছিলেন। তার অনন্য কীর্তি হিসেবে তিনি ১৯৬৪ সালে ব্যালন ড’অর জেতা একমাত্র স্কটিশ খেলোয়াড় হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন।

ল এর ফুটবল ক্যারিয়ার ও তার অবদান ফুটবল ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।