ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার রিয়াদের বাসায় বিপুল আর্থিক দলিল উদ্ধার

প্রকাশিত: 30 July 2025, 6:20 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার পাঁচজনের একজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আর্থিক দলিল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলশানের ঘটনার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর নাখালপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক এবং ২০ লাখ টাকার এফডিআর (ফিক্সড ডিপোজিট রসিদ) উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশান-২ এর ৮৩ নম্বর রোডে শাম্মী আহমেদের বাসায় চাঁদা তুলতে গিয়ে পুলিশ পাঁচজনকে হাতেনাতে আটক করে। প্রথমে তারা ১০ লাখ টাকা নেয়, পরে আরও ৪০ লাখ টাকা নিতে গেলে তারা ধরা পড়ে।

গ্রেফতাররা হলেন—আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ), সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন এবং এক কিশোর আমিনুল ইসলাম। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

এ ঘটনায় কলাবাগান থানায় একটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গুলশান থানার মামলায় চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। কিশোর আমিনুলকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠন থেকে সিয়াম, সাদাব ও ইব্রাহিম হোসেন মুন্নাকে বহিষ্কার করে এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে মোবাইল ফোন, মাদকদ্রব্য ও চুরি হওয়া জিনিসপত্র।

ডিএমপির মুখপাত্র বলেন, “সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”

মন্তব্য করুন