চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বুধবার রাতে চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের ফ্লাইটে রাত ২:১০ মিনিটে ঢাকা থেকে রওনা দিয়েছেন।

জাপান সফরে অধ্যাপক ইউনূস নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তিনি ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।