চিলিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৯ বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেলে (বাংলাদেশ সময় মঙ্গলবার) এই ভূকম্পন অনুভূত হয়। চিলির কালামা শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব দিকে ছিল এর উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৯ কিলোমিটার।

শক্তিশালী এই ভূকম্পনের পর উপকূলীয় এলাকায় কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া প্রাথমিক প্রতিবেদনগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ভৌগোলিক অবস্থানের কারণে প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত চিলি বিশ্বের অন্যতম প্রধান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। ফলে দেশটির বাসিন্দাদের প্রায়শই এমন শক্তিশালী ভূকম্পনের মুখোমুখি হতে হয়।