ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ছাত্রলীগ নেতা আজাদকে বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার

প্রকাশিত: 23 July 2025, 5:35 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি :

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সাত মামলার পলাতক আসামি ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় ভারতের উদ্দেশ্যে পাসপোর্ট জমা দেয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সী জানান, জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় সাতটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং দ্রুত মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন