ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

প্রকাশিত: 5 August 2025, 1:20 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবন এলাকায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো আয়োজিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে। অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে। এ উপলক্ষে জনসমাগম এবং নিরাপত্তার কথা বিবেচনায় এনে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ ও বিকল্প রুট নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। মূল কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে-

  • সকাল ১১টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সংগীত পরিবেশনা

  • ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন’ উদযাপন

  • বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ

  • সন্ধ্যা সাড়ে ৭টায় স্পেশাল ড্রোন শো

  • রাত ৮টায় জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’-এর পরিবেশনা

অনুষ্ঠান চলাকালীন সময়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের খেজুর বাগান ক্রসিং থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সকল যান চলাচল বন্ধ থাকবে। নাগরিকদের এই এলাকায় যান চলাচল পরিহার করে বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিএমপি।

বিকল্প রুট নির্দেশনা সংক্ষেপে:

  • আড়ং ক্রসিং: ধানমন্ডি-২৭ হয়ে মিরপুর রোড

  • খেজুর বাগান ক্রসিং: উড়োজাহাজ ক্রসিং – লেক রোড হয়ে মিরপুর রোড

  • ফার্মগেট: বিজয় সরণি – উড়োজাহাজ ক্রসিং – লেক রোড

  • গণভবন ক্রসিং: লেক রোড – বিজয় সরণি হয়ে ফার্মগেট

  • আগারগাঁও: সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক ব্যবহার

  • পার্কিং: আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে জানিয়েছে, যানজট ও দুর্ভোগ এড়াতে নির্ধারিত বিকল্প পথ অনুসরণ করা অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন