জ্যাকি চ্যানের নতুন অ্যাকশন সিনেমা ‘দ্য শ্যাডো’স এজ’

অনলাইন ডেস্ক:

বিশ্ববিখ্যাত অভিনেতা জ্যাকি চ্যান সম্প্রতি তার নতুন অ্যাকশন সিনেমা ‘দ্য শ্যাডো’স এজ’-শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। সিনেমাটির পরিচালক চীনের ল্যারি ইয়াং । এটি চ্যান এবং ইয়াংয়ের দ্বিতীয় যৌথ প্রকল্প, আগের সিনেমা ‘রাইড ওয়ান’ ৩০টিরও বেশি দেশে মুক্তি পেয়ে ভালো ব্যবসা করেছে এবং জাপানে ২০২২ সালে সর্বোচ্চ আয় করা চীনা সিনেমা হিসেবে পরিচিত।

‘দ্য শ্যাডো’স এজ’ সিনেমায় জ্যাকি চ্যান ম্যাকাও পুলিশ সার্ভিসের এক অবসরপ্রাপ্ত সুরক্ষা বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করছেন, যিনি একটি শীর্ষস্থানীয় ডিটেকটিভ দলের সঙ্গে যোগ দিয়ে একটি চতুর চোর দলের বিরুদ্ধে লড়াই করবেন। সিনেমায় অভিনব গোয়েন্দাগিরি এবং অ্যাকশনের ছড়াছড়ি থাকবে।

এছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ঝাং জিফেং, সি শা এবং সেভেনটিন গ্রুপের সদস্য ওয়েন জুনহুই। পাশাপাশি, দীর্ঘদিনের সহকর্মী টনি লিউং কা ফাইয়ের সঙ্গে প্রায় দুই দশক পর একসাথে কাজ করছেন জ্যাকি চ্যান। সিনেমাটি চলতি বছরেই বিশ্বজুড়ে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।