ঝিনাইদহ জেলা যুবলীগ আহ্বায়ক ও সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

জেলা প্রতিনিধি :

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল তাদের পান্থপথ থেকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

ওসি জানান, অভিযুক্ত দুইজনকে একই সঙ্গে একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে বলেও জানান সদর থানার তিনি।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আমি আশা করছি আজ (রবিবার) যেকোনো সময় ঝিনাইদহে এসে পৌঁছাবেন আশফাক ও শাকিল। তবে তারা ঝিনাইদহে এসে পৌঁছালে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে। তার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গতবছরের ৫ আগস্টের পর থেকে তারা দুইজনই পলাতক ছিল। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলাসহ একাধিক মামলা রয়েছে।