ডলারের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে ১২ কোটি ২০ লাখ ডলার ছাড়ল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক:

দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে মার্কিন ডলারের দাম। ব্যাংক ও খোলাবাজার— উভয় ক্ষত্রেই বিদেশি এই মুদ্রার দর বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে মোট ১২ কোটি ২০ লাখ ডলার সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক মাসের ব্যবধানে ব্যাংকগুলোতে মার্কিন ডলারের গড় দাম প্রায় ১ টাকা বেড়েছে। অন্যদিকে, খোলাবাজারে এই দাম বেড়েছে ২ টাকা পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতি ডলার ১২৪ থেকে ১২৪ টাকা ৩০ পয়সা দরে ব্যাংকগুলোর কাছে এই পরিমাণ বৈদেশিক মুদ্রা বিক্রি করা হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।