ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ডেঙ্গুর থাবায় ২৪ ঘণ্টায় আরও ৮ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৯৫

প্রকাশিত: 10 November 2026, 5:42 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

মরণঘাতী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গুরোগী।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণ করে এই হিসাব দিয়েছে অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে ৭ জনই ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া বাকি ১ জন খুলনা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে সারাদেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। আর বর্তমানে দেশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে সর্বমোট ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন