ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক:

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের প্রাণহানি ঘটেছে।

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৮৯ জনের জীবনাবসান হলো।

গত সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য গণমাধ্যমে জানানো হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন ২ হাজার ২১৮ জন রোগী। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪২ জন, বরিশাল বিভাগে ২৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২১ জন, রাজশাহী বিভাগে ২৪৬ জন, সিলেট বিভাগে ৪০ জন এবং রংপুর বিভাগে ১১৩ জন রোগী রয়েছেন।