অনলাইন ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন, তবে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, ঢাকা বিভাগের বাইরে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন, খুলনা বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রাজশাহী বিভাগে ২ জন রয়েছেন।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১,২৫০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র লাভ করেছেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ১,৩৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৬১.৯% পুরুষ এবং ৩৮.১% নারী।
এ পর্যন্ত ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে, তবে ২০২৪ সালে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে এবং মোট ১,০১,২১৪ জন আক্রান্ত হয়েছেন। গত বছর, ২০২৩ সালে, ডেঙ্গুতে ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং মোট ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।











