ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ঢাকায় অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকার আহ্বান ডিএমপির

প্রকাশিত: 12 May 2025, 2:44 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন সড়কে দাবি-দাওয়া কিংবা প্রতিবাদের নামে অহেতুক রাস্তা অবরোধের প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী যাত্রী ও রোগীবাহী যানবাহন মারাত্মক বিঘ্নে পড়ছে, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনদুর্ভোগ।

সোমবার ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অকারণে রাস্তা অবরোধের কারণে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিদেশগামী যাত্রী এবং জরুরি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও ভোগান্তির শিকার হচ্ছেন।”

ডিএমপি জানায়, যানজট নিরসনে ট্রাফিক বিভাগ নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অহেতুক অবরোধ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাকে ব্যাহত করছে। এ অবস্থায় নগরবাসীর বৃহত্তর স্বার্থে সবাইকে রাস্তা অবরোধ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন