বায়ুদূষণের অস্বাভাবিক বৃদ্ধিতে বিশ্বের পঞ্চম শহর ঢাকা

অনলাইন ডেস্ক:

ঢাকার বাতাসের দূষণের মাত্রা গতকাল শনিবার অতীতের সীমানা ছাড়িয়ে গিয়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। সকাল ৮টা ৫২ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৮৯ স্কোর ধারণ করে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। বিশ্বব্যাপী বায়ুদূষণের ক্ষেত্রে ঢাকার অবস্থান ছিল পঞ্চম।

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল কম্বোডিয়ার শহর নমপেনে (২১৫)। ঢাকার সবচেয়ে দূষিত এলাকা হিসেবে চিহ্নিত হয় ইস্টার্ন হাউজিং (২৩৬) এলাকা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোরের বায়ুকে সাধারণত অস্বাস্থ্যকর ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয় এবং ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।