ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনে ‘বলী, দ্য রেসলার’

অনলাইন ডেস্ক:

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস অ্যাওয়ার্ড বিজয়ী চলচ্চিত্র ‘বলী, দ্য রেসলার’ এবার বাংলাদেশের দর্শকদের সামনে আসছে। সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে প্রদর্শিত হবে। চলচ্চিত্রটির পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলেন,

“এই সিনেমা চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য এবং উপকূলীয় মিথ বিশ্বের সামনে তুলে ধরার একটি প্রয়াস। সিনেমাটি ঘুরপথে হলেও দেশে আসছে, যা আমার জন্য বিশাল প্রাপ্তি।”

উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, ‘বলী, দ্য রেসলার’ ঢাকার চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। এটি আমাদের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শক্তিশালী মনোভাবের প্রতিনিধিত্ব করে।”

২০২৩ সালে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, ‘বলী, দ্য রেসলার’ সর্বোচ্চ পুরস্কার নিউ কারেন্টস অ্যাওয়ার্ড জিতে নেয়।

সিনেমায় অভিনয় করেছেন: নাসির উদ্দীন খান, এ কে এম ইতমাম, প্রিয়াম, এনজেল নুর, তাহাদিল আহমেদ, প্রাংগন শুভ, তানভীর আহমেদ

১১ জানুয়ারি ২০২৪ থেকে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে প্রদর্শিত হবে ‘বলী, দ্য রেসলার’।

‘বলী, দ্য রেসলার’ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলীখেলা এবং উপকূলীয় সংস্কৃতির গল্প তুলে ধরার এক অনন্য প্রয়াস। ছবিটি দেশীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্রীড়া বলীখেলা এবং উপকূলীয় জীবনের গল্পে নির্মিত এই সিনেমা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। ঢাকার চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ উপহার।