অনলাইন ডেস্ক:
দিনের শেষে স্নান করে ক্লান্তি দূর করে নিজের শরীরকে কৃতজ্ঞতা জানান তামান্না ভাটিয়া। এই অভ্যাসটি অভিনেত্রীকে শিখিয়েছে, কীভাবে নিজেকে এবং নিজের শরীরকে ভালবাসতে হয়। তার সৌন্দর্য্যে মুগ্ধ অনুরাগীরা জানেন, ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানে তামান্নার শরীরী হিল্লোল তাদের মনে ঝড় তুলেছিল। তবে এবার অভিনেত্রী নিজেই শেয়ার করলেন তার সৌন্দর্যের রহস্য, এবং কীভাবে তিনি নিজের শরীরের প্রতি এক অনন্য ভালোবাসা তৈরি করেছেন।
এক সাক্ষাৎকারে তামান্না বলেন, “প্রতিদিনের শেষে আমি স্নান করি এবং নিজের শরীরের প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই। হয়তো এটি কিছুটা অদ্ভুত শোনাতে পারে, কিন্তু কেন করব না? আমি জানি, প্রতিদিন আমার শরীর কতটা পরিশ্রম করে। তাই, দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশকে ছুঁয়ে দেখি, কারণ গোটা দিন আমার শরীরটাই আমার সাথে থাকে।”
অভিনেত্রী আরো জানান, একসময় তিনি খুবই ক্ষীণদেহী ছিলেন এবং মনে করতেন, রোগা হলেই সুন্দর দেখায়। কিন্তু সময়ের সাথে সাথে তিনি বুঝেছেন, “রোগা হওয়া এবং সুন্দর হওয়া একে অপরের সাথে সম্পর্কহীন। আমার নিজের শরীরের প্রতি ভালোবাসা এখনই সবচেয়ে বেশি।”
তামান্নার এই অভ্যাস তার শরীরকে ভালোবাসতে শেখাচ্ছে, এবং এতে তার সৌন্দর্যও যেন আরও উজ্জ্বল হয়ে উঠছে।











