দেশের মানুষ ক্ষুব্ধ, এই ক্ষোভ বিএনপি কতদিন বয়ে চলবে-প্রশ্ন হান্নান মাসুদের

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ আজ রোববার এনসিপির জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক কনভেনশনে যোগ দিয়ে বললেন, দেশের প্রতিটি মানুষ ক্ষুব্ধ এবং বিএনপি এই ক্ষোভ কতদিন বয়ে চলবে?”

হান্নান মাসউদ বলেন, বিভিন্ন কার্ডের অবাস্তব ও কাল্পনিক কিছু চিন্তার মাধ্যমে সরকার দেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার গলা টিপে ধরছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি সরাসরি প্রধান রাজনৈতিক দল বিএনপির ভূমিকার দিকে ইঙ্গিত করেন।

 

জাতীয় সংসদের এই সদস্য হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিএনপি যদি বিদ্যমান ঐকমত্য থেকে সরে যায়, তবে তাঁরা পুনরায় সংবিধান সংস্কার আন্দোলনে ফিরে যাবেন। তাঁর মতে, যেসব অধ্যাদেশ সরকারকে জবাবদিহিতার আওতায় আনত, সেগুলো বাতিল ও ল্যাপস করা হয়েছে, যা কাম্য নয়।”

 

হান্নান মাসউদ আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের মধ্যে বর্তমানে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এই জনরোষ ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।