সারমিন আক্তার, নওগাঁ :
“অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় সাপাহার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত।
আলোচনা সভায় নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা শেফালী খাতুন, এনজিও প্রতিনিধি ফারহানা উর্মী, ব্র্যাকের প্রতিনিধি সুমন্ত খালগোসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা নারীর ক্ষমতায়ন ও সমতার গুরুত্ব তুলে ধরে বলেন, টেকসই উন্নয়নের জন্য সমাজের প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।









