বাবুল আক্তার, সাপাহার:
নওগাঁর সাপাহার উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার থানা রোডে অবস্থিত মাহাথীর ফলভান্ডার প্রাঙ্গণে সাপাহার উপজেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, গোয়ালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কারা নির্যাতিত নেতা মোখলেসুর রহমান মুকুল। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী লাইলী বেগম, সহ সভানেত্রী ফাতেমা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম ঝর্ণা, সাংগঠনিক সম্পাদক রোজিনা বেগম, দপ্তর সম্পাদক হালিমা বেগম, প্রচার সম্পাদক সুমী আকতার, গোয়ালা ইউনিয়ন বিএনপির নেতা মতিউর রহমান, পাতাড়ী ইউনিয়ন সভাপতি আনিসুর রহমান, আইহাই ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন, এবং মহিলা দল নেত্রী নার্গিস খাতুন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম। সভায় দলীয় কার্যক্রম, নারী ক্ষমতায়ন এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।











