অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের রাস্তায় নতুন লুকে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে তাকে বেশ সাহসী ও আধুনিক সাজে দেখা গেছে, যা মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।
ছবিগুলোতে দেখা যায়, নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় সাবলীল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। তার এই বোল্ড লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, ফ্যাশন সচেতন মহলে বেশ প্রশংসিত হচ্ছে তার এই নতুন অবতার।
অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা কর্মকাণ্ড নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন মিথিলা। বর্তমানে কাজের প্রয়োজনে ও ব্যক্তিগত সফরে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। সেখান থেকেই নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি।











