অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রে কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক হত্যাকা-ের পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।
সম্প্রতি এক শেয়ারহোল্ডার মাস্কের নিরাপত্তা ব্যয় বাড়ানোর আহ্বান জানালে সাবেক টুইটার এবং বর্তমানে ‘এক্স’ নামের সামাজিক মাধ্যমে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে মাস্ক বলেন, ‘নিরাপত্তা অবশ্যই জোরদার করতে হবে।’ ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইলন মাস্কের নিরাপত্তায় টেসলা ব্যয় করেছে ৩৩ লাখ ডলার, যা আগের বছরের ২৯ লাখ ডলারের তুলনায় কিছুটা বেশি।
তবে, অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের তুলনায় এ ব্যয় এখনো অনেক কম।











