ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় আরও ৪০ জনের জামিন

প্রকাশিত: 12 May 2025, 1:05 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আরও ৪০ আসামিকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

ঢাকার ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কাগজপত্র পর্যালোচনা শেষে জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্তরাও।

প্রধান সরকারি কৌঁসুলি বোরহান উদ্দিন জানান, গত ৮ মে শুনানি শেষে সন্ধ্যায় জামিনের আদেশ দেওয়া হয় এবং বৃহস্পতিবার পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ করা হয়। এর আগে গত ১৯ জানুয়ারি এ মামলায় ১৭৮ জন আসামিকে জামিন দেওয়া হয়েছিল।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়।

হত্যা মামলায় বিচার শেষে ২০১৩ সালে রায় ঘোষণায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বিস্ফোরক আইনের মামলায় ২০১০ সালে ৮৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়, যা এখনও চলমান।

সম্প্রতি, বিডিআর বিদ্রোহ তদন্ত পুনরায় শুরুর দাবি তুলে শহীদ পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দারস্থ হয়েছেন।

মন্তব্য করুন