নিজস্ব প্রতিবেদক:
পুলিশের ৫০ জন পুলিশ সুপার (এসপি) এবং ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে ১৯ জন পুলিশ সুপারকে নিয়ে একটি এবং ৩১ জন পুলিশ সুপারকে নিয়ে আরেকটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপারকে নিয়ে আরও একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র্যাব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), পিবিআই, এপিবিএন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)সহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।











