অনলাইন ডেস্ক:
ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ওয়েলসের বিপক্ষে ড্র করে মাঠ ছেড়েছে লাল-সবুজের খুদে ফুটবলাররা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে সমতায় নিষ্পত্তি হয়।
ম্যাচজুড়ে দু’দলই একাধিক আক্রমণের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে বল জালে পাঠাতে ব্যর্থ হয়। বাংলাদেশের তরুণ ফুটবলাররা শুরু থেকেই পরাশক্তি ওয়েলসের আক্রমণ রুখে দিয়ে চমৎকার ম্যাচ কৌশলের পরিচয় দেয়।
এই ড্রয়ের ফলে ১ পয়েন্ট অর্জন করে টেবিলের দ্বিতীয় স্থানে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও সংহত করতে পরবর্তী ম্যাচগুলোতে ভালো করার লক্ষ্য দলটির। গ্রুপ পর্বে লাল-সবুজ প্রতিনিধিদের পরবর্তী দুই প্রতিপক্ষ শক্তিশালী পর্তুগাল ও ইন্দোনেশিয়া।










