ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ফুটপাতে দোকান বসানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: 24 September 2025, 10:22 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

রাজধানীর শেরেবাংলা থানাধীন আগারগাঁও তালতলা এলাকায় সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম মো. বাবলু মিয়া (৪০)। তিনি চায়ের দোকান করতেন। শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় জনতা গেটের সামনে দুই পক্ষের মারামারির সময় রবিউল নামে একজন মো. বাবুল মিয়ার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত।

পরে তাকে উদ্ধার করে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

মন্তব্য করুন