অনলাইন ডেস্ক:
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে দেশটির বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মের্ত-এ-মোজেল অঞ্চলে ঘটা এই দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন এবং অপর একজন নিখোঁজ রয়েছেন। বুধবার ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটিতে দুজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও নিখোঁজ আরোহীর সন্ধান এখনো পাওয়া যায়নি।
কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











