বাংলাদেশ‑চীন দ্বিপক্ষীয় বৈঠকে কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক: তিয়ানজিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’‑এর সাইডলাইনে গতকাল রাতে বাংলাদেশ ও চীনের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় এবং কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রশিক্ষণ প্রসারে মোট ৯টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর সমঝোতা স্বাক্ষরিত হয়।

বৈঠকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও চীনের শিক্ষা উপমন্ত্রী রেন ইয়ৌছুন নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন উভয় পক্ষের আলোচনায় চীনা মানদণ্ডভিত্তিক ডিপ্লোমা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা, স্মার্ট ক্লাসরুম স্থাপন, সকল কারিগরি কলেজে “চীনা ভাষা + কারিগরি দক্ষতা” কোর্স চালু এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কেন্দ্র গঠনসহ শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, জাতীয় দক্ষতা সনদায়ন ইত্যাদি ৯টি সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হয় এছাড়া চীনের কারিগরি সহায়তা, আধুনিক ল্যাবরেটরি সুবিধা ও শিল্পখাতের অংশীদারিত্বের মাধ্যমে মডেল টিভিইটি কলেজ প্রতিষ্ঠা এবং বিদ্যমান কারিগরি কলেজের মান উন্নয়নের জন্য চীনা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানের ব্যবস্থা করা হবে।

চীনের শিক্ষা উপমন্ত্রী রেন ইয়ৌছুন বাংলাদেশের প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে বলেন, চীন সরকার টিভিইটি সংস্কার, স্মার্ট ক্লাসরুম নির্মাণ, কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং জাতীয় পর্যায়ে চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে শিক্ষামন্ত্রী ড. মিলনও উল্লেখ করেন, এই সহযোগিতা বাংলাদেশের তরুণ কারিগরি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের কর্মসংস্থান সৃষ্টির নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশব্যাপী প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমান পর্যায়ে উভয় দেশই সমন্বিত ‘বাংলাদেশ‑চীন যৌথ টিভিইটি দল’ গঠন করে দ্রুত বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা প্রস্তুত করছে।