বাংলা গানে নোরা ফাতেহির নাচ

অনলাইন ডেস্ক:

বাংলা গানে এবার নাচে মাতলেন বলিউড তারকা নোরা ফাতেহি। সংগীতশিল্পী কনার নতুন গান ‘মেহেন্দি’–এর তালে হালকা মেজাজে নাচতে দেখা যায় তাকে। নোরার সঙ্গে নাচে অংশ নেন গানটির সুরকার ও সংগীত পরিচালক সানজয়। সম্প্রতি ভিডিওটি সানজয় তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন।

গানটিতে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। ভিডিওটি শেয়ার করে সানজয় ক্যাপশনে লেখেন, ‘ওর হাতে মেহেন্দি।’ পোস্ট হওয়ার মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট পায়। নোরা ফাতেহিও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানান।

ভিডিওটি দেখে দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্যে লিখেছেন, বাংলা গানের সঙ্গে নোরা ফাতেহির নাচ সত্যিই মন ছুঁয়ে গেছে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘মেহেন্দি’ গানটির ভিডিও ইতোমধ্যে ৪২ লাখের বেশি ভিউ অর্জন করেছে এবং এখনও দর্শকপ্রিয়তা ধরে রেখেছে।