বাবাকে নিয়ে শবনম ফারিয়ার আবেগঘন স্ট্যাটাস

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তার বাবা নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এই স্ট্যাটাসে তিনি বাবার স্মৃতিতে ডুবে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। শবনম তার পরিবারের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করে লেখেন, “সেদিন স্বস্তিকা চ্যাটার্জির একটা পোস্ট পড়ছিলাম, একটা কথা মনে গিয়ে বিঁধলো, কথাটা খানিকটা এমন, ‘জীবনটা দুই রকমের। বাবা থাকতে একটা, বাবা না থাকতে আরেকটা।’”

এই কথাটি তার মনকে গভীরভাবে স্পর্শ করেছে এবং তিনি তা পড়ে চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি তার স্ট্যাটাসে আরও লেখেন, “কখনো কি মনে হয়, এমন একটা জীবন থাকতে পারে যেখানে বাবা নাই, কিন্তু সব জায়গায় তার অস্তিত্ব, এমনকি নিজের মধ্যেও।”

শবনম ফারিয়া তার অনুভূতি প্রকাশ করে বলেন, “লায়ন কিং সিনেমায় যখন সিম্বাকে বলা হয়, ‘Remember who you are,’ আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই।”

অভিনেত্রী জানান, ফেসবুকে সময় সময়ে বাবার সঙ্গে তোলা ছবিগুলি তার মেমোরিতে চলে আসে। সেসময় তিনি একে অন্যভাবে অনুভব করেন এবং মাঝে মাঝে কিছু সময়ের জন্য ভুলে যান যে, তার বাবা আর জীবিত নেই। “মাঝে মাঝে বাবা স্বপ্নে আসে, বাবার সাথে কথা হয়, কিন্তু ঘুম ভাঙলে মনে থাকে না বাবা কি বলে। তবে তাও ভাল লাগে, বাবা আসে তাই। ওই নেনো সেকেন্ডই বাবাকে বাবা ডাকার সাধ একটু মনে হয় মেটে,”—এই কথাগুলো লেখে শবনম।

শবনম ফারিয়ার এই আবেগঘন স্ট্যাটাস তার ভক্তদের মধ্যে গভীর সাড়া ফেলেছে, যেখানে বাবার স্মৃতির প্রতি তার অমোচনীয় ভালোবাসা ফুটে উঠেছে।