বাবা হারালেন নির্মাতা রায়হান রাফি

অনলাইন ডেস্ক:

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত রোববার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী তমা মির্জা, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করেন। তমা মির্জা লিখেছেন, “রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।”

তিনি আরও লিখেছেন, “এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে তাদের পারিবারিক কবরস্থানে মঙ্গলবার (আজ) দাফন করা হবে।” তমা মির্জা গোটা পরিবারের জন্য দোয়া প্রার্থনা করে বলেন, “আন্টির জন্য, রাফির জন্য, আপুদের জন্য—গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।”

সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, রায়হান রাফি নির্মিত সর্বশেষ সিনেমা ‘তুফান’ শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত, যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।