বিজ্ঞান থেকে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট নির্মাণে জারা দারের ৮ কোটি টাকার যাত্রা

অনলাইন ডেস্ক:

ইউটিউবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কনটেন্ট নির্মাতা এবং পিএইচডি শিক্ষার্থী জারা দার সম্প্রতি তার পেশার অভিমুখে ব্যাপক পরিবর্তন এনেছেন। পিএইচডি এবং শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা ছেড়ে দিয়ে তিনি প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট নির্মাণকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।

জারা তার ইউটিউব চ্যানেলে মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, এবং গণিতের সমাধানসহ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ভিডিও তৈরি করতেন। তবে ইউটিউবের আয়ের সীমাবদ্ধতা দেখে তিনি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে কাজ শুরু করেন। সেখানে তার আয় ইউটিউবের তুলনায় তিনগুণ বেশি।

তার কথায়, একটি অ্যাডাল্ট প্লাটফর্মে ১০ লাখ ভিউয়ে তিনি প্রায় ৮৬ হাজার টাকা আয় করেন, যেখানে ইউটিউবে একই ভিউতে মাত্র ২৯ হাজার টাকা পাওয়া যেত। তার ভিডিওগুলোর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপাদান থাকলেও প্লাটফর্মের প্রেক্ষিতে সমালোচনা ও প্রশংসা দুটোই পেয়েছেন তিনি।

জারার এই পদক্ষেপ তার আয় এবং জনপ্রিয়তা বৃদ্ধি করেছে, তবে এটি তার পেশাদার জীবনে একটি বিতর্কিত আলোচনার সূত্রপাত করেছে।