বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো ইরান

অনলাইন ডেস্ক:

এবারের বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া নিয়ে ছিল অনেক জটিলতা ও অনিশ্চয়তা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি দেশটির ফুটবলার ও কোচিং স্টাফরা। নিরাপত্তার কথা ভেবে নিজেদের বেস ক্যাম্প মেক্সিকোয় সরিয়ে নিয়েছে দলটি। তবে এখনও মেলেনি। এসবের মধ্যে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইরান। ইরানের কোচ আমির ঘালেনুই গত সোমবার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন। দলে অভিজ্ঞ খেলোয়াড়দের ওপরই বেশি ভরসা রাখা হয়েছে, বিশেষ করে মেহদি তারেমিঙ্গেবং আলিরেজা জাহানবক্সের ওপর। অন্যদিকে বড় চমক হিসেবে বাদ পড়েছেন অভিজ্ঞ সর্দার আজমাউন। যিনি ৯১ ম্যাচে ৫৭ গোল করা সত্ত্বেও দলে জায়গা পাননি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সরকারবিরোধী অবস্থানের কারণে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে গুঞ্জন রয়েছে। ইরানের আক্রমণভাগে এবার নেতৃত্ব দেবেন ৩৩ বছর বয়সী তারকা তারেমি, যিনি বর্তমানে অলিম্পিয়াকোস এফসির হয়ে খেলছেন, এবং সাবেক প্রিমিয়ার লিগ উইঙ্গার জাহানবক্স। ইরান গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে, ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে একই শহরে, এবং ২৬ জুন মেক্সিকোর বিপক্ষে সিয়াটলে। তারা প্রশিক্ষণ ক্যাম্প রাখবে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায়।

 

ইরান স্কোয়াড-

 

গোলকিপার: আলিরেজা বেইরানভান্দ, হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।

 

ডিফেন্ডার: দানিয়াল ইরি, এহসান হাজসাফি, সালেহ হারদানি, হোসেন কানানি, শোকা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।

 

মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ ইজাতোলাহি, মেহেদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবক্স, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহেদি তোরাবি, আরিয়া ইউসেফি।

 

ফরোয়ার্ড: আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, মেহেদি তারেমি।