ভাষানটেকের বিআরবি বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ভাষানটেকের বিআরবি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (এফএসসিডি) মিডিয়া কর্মকর্তা তালহান বিন জসিম জানান, বেলা ১১টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।