মদিনায় বৃহস্পতিবার হামলা চালানোর কথা অস্বীকার হুতির

অনলাইন ডেস্ক:.

ইয়েমেনের হুতিরা মদিনা অঞ্চলে বৃহস্পতিবার কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছে।

 

এর কিছুক্ষণ আগে সৌদি আরব জানায়, পবিত্র নগরীটির লক্ষ্যবস্তুতে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে তারা প্রতিহত করেছে।

 

সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে, আজ সৌদি ভূখণ্ডকে লক্ষ্য করে তারা কোনো অভিযান চালায়নি। মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুপক্ষের দাবি ‘নির্লজ্জ ও নির্দ্বিধায় বলা মিথ্যা।’