নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।
প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।











