কমেনি মুরগি ও মাছের দাম, স্থিতিশীল সবজির বাজার

অনলাইন ডেস্ক:

রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজি ও আলু-পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও, সপ্তাহব্যাপী মুরগি ও মাছের দাম কমেনি। গতকাল শুক্রবার শেওড়াপাড়া ও তালতলা বাজারে সবজি বাজারে কোনো বড় পরিবর্তন দেখা যায়নি। সবজির বাজারে সিম ১৫ থেকে ৪০ টাকা, বড় আকারের ফুলকপি ১৫ থেকে ২০ টাকা পিস, বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা পিস, এবং পাকা টমেটো কেজিতে ৩০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া গ্রীষ্মকালীন সবজি যেমন বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৮০ টাকায়, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজি, ঝিঙা ৪০ থেকে ৬০ টাকা, শসা ৫০ টাকা, খিরাই ৪০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা এবং মুলা ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনেপাতা ১০০ টাকা কেজি, কাঁচা কলা ৫০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা পিস এবং মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আলুর দাম ২৫ থেকে ৩০ টাকা, বগুড়ার লাল আলু ৩০ টাকা কেজি। দেশি পেঁয়াজ কেজিতে ৯০ টাকা, মুড়ি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৫৫ টাকা, রসুন ২৩০ থেকে ২৪০ টাকা, আদা ১২০ থেকে ২৮০ টাকা, মশুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, মিনি কেট চাল ৭৮ থেকে ৮৬ টাকা এবং নাজির সের ৭৬ থেকে ৮৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে, মুরগি ও মাছের বাজারে দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। সোনালি কক মুরগি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ৩১০ টাকা, ব্রয়লার মুরগী ১৯০ টাকা এবং দেশি মুরগি ৫২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, মাছের বাজারে দাম বেড়েছে। ৫০০ গ্রাম ইলিশ ১১০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রাম ইলিশ ১৭০০ টাকা, এক কেজি ইলিশ ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। শিং মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, রুই মাছ ৩৮০ থেকে ৪৫০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের পাঙাস ২০০ থেকে ২৩০ টাকায়, চিংড়ি ৭৫০ থেকে ১২০০ টাকায়, বোয়াল মাছ ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকায় এবং টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস কেজি প্রতি ৬৫০ থেকে ৭৮০ টাকা, গরুর কলিজা ৭৮০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস ১১৫০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এক ডজন লাল ডিম ১৪০ টাকা, হাঁসের ডিম ২২০ টাকা, দেশি মুরগির ডিম ৯০ টাকায় বিক্রি হচ্ছে।