যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা ডেমরা রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে জনি (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিসাত মিয়া (২৭) নামের আরও এক যুবক।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) আনুমানিক সকাল ৭টা থেকে ৮터 মধ্যে যাত্রাবাড়ীন থানাধীন বিবির বাগিচা ৪ নম্বর গেইট ডেমরা রোড এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান জানান, সকালে এই এলাকায় কয়েকজন যুবক মিলে ছিনতাই করে। সেই অভিযোগে সেখানকার লোকজন তাদের ধাওয়া দেয়। অভিযুক্তদের মধ্যে অন্যরা পালিয়ে গেলেও দুজনকে আটক করে মারধর করা হয়। এতে জনি নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। এসময় নিশাত নামে আরেক জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।

পরবর্তী সময়ে ঘটনাস্থل থেকে নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত জনির বাসা যাত্রাবাড়ী কাজলার পাড়ে মাতবর গলি এলাকায়। তার বাবার নাম মৃত আবুল কাশেম। আর আটক আহত নিশাতের বাসা যাত্রাবাড়ী কলাপট্টি এলাকায়। তার বাবার নাম মহসিন মিয়া।