যৌনপল্লীর জীবন নিয়ে রুনার কাজের অভিজ্ঞতা

অনলাইন ডেস্ক:

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান সম্প্রতি তার অভিনীত নতুন সিনেমা নীলপদ্ম সম্পর্কে কথা বলেছেন। সিনেমাটিতে তিনি একটি যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। ছবির শ্যুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে, যা তার জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল। এ চলচ্চিত্রটি এবারের ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে বাংলাদেশ প্যানারোমা বিভাগে জায়গা পেয়েছে।

শুটিংয়ের সময় যৌনকর্মীদের সাথে একান্ত সময় কাটানোর অভিজ্ঞতা তুলে ধরে রুনা বলেন, “প্রথমবারের মতো সেখানে গিয়ে আমি মানুষ হিসেবে তাদের খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। শ্যুটিংয়ের ফাঁকে ওরা এসে আমার সাথে গল্প করেছে। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা সবাই মানুষ, আমাদের অভ্যন্তরীণ চাওয়া-পাওয়া এবং সংকট একই রকম।”

তিনি আরো বলেন, “ওরা যৌনকর্মী, তাদের কাজই হলো জীবিকা নির্বাহ করা। আমাদের যেমন কাপড় ধোয়ার সময় কোনো সমস্যা হয় না, তেমনি তাদেরও তাদের কাজ করতে কোনো অস্বস্তি নেই। তাদেরও আমাদের মতোই সাধারণ জীবনযাপন, তারা ফ্যামিলি ক্রাইসিস নিয়ে আলোচনা করে, শাকিব খানের সিনেমা নিয়ে গল্প করে, ইউটিউবিংয়ের বিষয়ে কথা বলে।”

নীলপদ্ম সিনেমার শ্যুটিংয়ের সময় রুনা খানের এই অভিজ্ঞতা তার অভিনয় জীবনকে আরো সমৃদ্ধ করেছে। উল্লেখ্য, ছিটকিনি, হালদা, গহীন বালুচর এবং কষ্টনীড়, অসময় এর মতো সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করে তিনি ইতিমধ্যেই দর্শকদের মনে স্থান করে নিয়েছেন।

এছাড়া, সামাজিক মাধ্যমে বিভিন্ন পোশাক-আশাক এবং আলোচিত কর্মকাণ্ডের জন্যও তিনি মাঝেমধ্যেই বিতর্কের মধ্যে পড়েন, কিন্তু তার অভিনয়ের গভীরতা এবং একনিষ্ঠতা তাকে অন্যরকম এক সম্মান এনে দিয়েছে।