রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীতে ১২ প্লাটুন এবং আশপাশের জেলায় ২ প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মোতায়েন কার্যকর থাকবে।

বিজিবির সদস্যরা ইতোমধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। এর মধ্যে রয়েছে— হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ধানমন্ডি-৩২, বিমানবন্দর, আবদুল্লাহপুর, কাকরাইল, শিশু একাডেমি, হাইকোর্ট এলাকা ও আবরার ফাহাদ অ্যাভিনিউ।

সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে এ মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো অপতৎপরতা প্রতিরোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।