রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের কবলে সাংবাদিক দম্পতি

অনলাইন ডেস্ক:

রাজধানীর শ্যামলীতে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক সাংবাদিক দম্পতি। শনিবার সকাল সোয়া সাতটার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশের ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ ও তার স্ত্রী কর্মস্থলে যাওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকালে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক দম্পতি আতঙ্কিত হয়ে পড়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে বলে জানা গেছে।