ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রাজধানী ও গাজীপুরে ত্রাস সৃষ্টিকারী যুবলীগ নেতা আরিফ মিয়া গ্রেপ্তার

প্রকাশিত: 23 June 2025, 3:32 pm আপডেট: 23 June 2025, 4:35 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন গাজীপুরের কালীগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টিকারী যুবলীগ নেতা পরিচয়ধারী আরিফ মিয়া (৪০)। রবিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার উলুরখোলা গ্রামের বাসিন্দা আরিফ মিয়া দীর্ঘদিন ধরে নাগরী ইউনিয়নের যুবলীগ সভাপতির পদে থেকে রাজনীতির ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করছিলেন। রাজধানীর বাড্ডা, ভাটারা, উত্তরা ও আদাবর এলাকাতেও তার ত্রাস ছিল সুপরিচিত।

পুলিশ জানায়, আরিফ মিয়ার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলা সমূহ হলো: কালীগঞ্জ থানা: সন্ত্রাস বিরোধী আইনে মামলা (নং-৪, তারিখ: ২১ আগস্ট ২০২৪), আদাবর থানা: হত্যা মামলাসহ একাধিক ধারায় মামলা (নং-১৯, ৩০ নভেম্বর ২০২৪), ভাটারা থানা: (মামলা নং-৪০, তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৪), বাড্ডা থানা: দুটি পৃথক মামলা (নং-১১ ও ১৩, ১০ ও ১১ অক্টোবর ২০২৪)।

ডিবির তদন্তে জানা যায়, পলাতক অবস্থায়ও আরিফ মিয়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে সক্রিয় ভূমিকা পালন করছিলেন।

তার বিরুদ্ধে চলমান মামলাগুলোতে তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।

মন্তব্য করুন