অনলাইন ডেস্ক:
বাড়তি ওজন মানেই শরীরের জন্য বিপদ, এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে বেশ ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ মানুষই ওজন নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের ডায়েট অনুসরণ করে থাকেন। তাদের মধ্যে এক শ্রেণীর লোক বিশেষ করে লবণ খাওয়া কমিয়ে দেন, কিন্তু এটা শরীরের জন্য ভালো নয়, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ওজন নিয়ন্ত্রণে রাখতে খাদ্য তালিকায় সঠিক পরিমাণ লবণ থাকা জরুরি।
অনেকে মনে করেন, লবণ বেশি খেলে শরীরে পানির পরিমাণ বেড়ে যায়, যা ওজন বাড়ায়। কিন্তু এটি আসলে একটি ভুল ধারণা। বিশেষজ্ঞদের মতে, লবণ খেলে ওজন বাড়ে না, বরং লবণের অভাবে শরীরে সোডিয়ামের ঘাটতি হতে পারে, যা নানা শারীরিক সমস্যা সৃষ্টি করে। বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা যদি লবণ কম খান, তাহলে তাদেরও প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ লবণ খাওয়া উচিত।
এছাড়া, স্বাস্থ্যসম্মত লবণ ব্যবহারের বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ:
১) একজন সুস্থ মানুষের প্রতিদিন এক চা চামচ লবণ খাওয়া উচিত। তবে কাঁচা লবণের বদলে রান্নায় ব্যবহৃত লবণ খাওয়া ভালো।
২) লবণের অভাবে শরীরে সোডিয়ামের অভাব দেখা দিতে পারে, যার ফলে নানা শারীরিক সমস্যা হতে পারে। তাই লবণ বাদ দেওয়া কোনোভাবেই সঠিক নয়।
৩) প্যাকেটজাত খাবার যেমন পাউরুটি, চিপস, সস ও চিজে অনেক লবণ থাকে, তাই এসব খাবার খাওয়ার সময় লবণের পরিমাণ লক্ষ্য রাখা প্রয়োজন।
৪) যারা জিম করেন বা কিডনির সমস্যা রয়েছে, তাদের খাবারে লবণের পরিমাণ সংশোধন করতে ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত।
এভাবে সঠিক পরিমাণে লবণ খেলে শরীর সুস্থ থাকবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।











