অনলাইন ডেস্ক:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দিয়েছে। ডিবি পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদেরকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “শাওন এবং সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে।”
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ধানমন্ডির বাসা থেকে ডিবি পুলিশ আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তার পরের দিন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সোহানা সাবাকেও ধানমন্ডি এলাকা থেকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
নজরদারিতে ছিলেন শাওনের পর সোহানা সাবা, যিনি দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ছিল।











