অনলাইন ডেস্ক:
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে পা রেখেছিলেন শবনম বুবলী। পেশাদার সম্পর্কের শুরুতে দুজনের ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরিণত হয় প্রেম ও দাম্পত্যে। তাদের সন্তানও রয়েছে। তবে সন্তান জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসলে শাকিব ও বুবলীর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়।
শাকিবের আগের স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে বুবলীর দ্বন্দ্ব বেশ পুরোনো। এই দ্বন্দ্ব বিভিন্ন সময়ে তাদের মন্তব্য ও ইঙ্গিতপূর্ণ কথায় প্রকাশ পেয়েছে।
কিছুদিন আগে এক অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, “আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমি যোগ্য বলেই মনে করতাম না। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।”
অপু কার প্রতি এই ইঙ্গিত করছেন, তা নেটিজেনরা অনুমান করতে পারেন। তবে বুবলীর পক্ষ থেকে এতদিন কোনো প্রতিক্রিয়া মেলেনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ছবি পোস্ট করে বুবলী লিখেছেন,
“In the face of nonsense, silence is the best reply।”
বাংলায় যার অর্থ, “অবাস্তবতার সামনে নীরবতাই সেরা জবাব।” এ পোস্টের মাধ্যমে বুবলী বুঝিয়ে দিয়েছেন, তিনি কোনো মন্তব্যের লড়াইয়ে জড়াতে চান না।
- ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস।
- ২০১৭ সালের ১০ এপ্রিল এ বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে।
- ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
এরপর শাকিব খান ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শবনম বুবলীকে। তবে এই সম্পর্কও বেশিদিন টিকেনি।
শাকিব, অপু, ও বুবলীর জীবনে সম্পর্কের জটিলতা বারবার আলোচনায় এসেছে। ব্যক্তিগত সম্পর্কের এই টানাপোড়েন এখনো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়বস্তু হয়ে থাকছে। তিনজনই নিজের অবস্থান প্রকাশ করছেন, তবে তাদের মধ্যে দূরত্ব মিটে যাওয়ার সম্ভাবনা আপাতত কম।











