ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশিত: 31 July 2025, 12:51 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করার নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই), ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিনটি মামলায় এদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

এর আগে, ২২ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন ২৮ জনের বিরুদ্ধে দায়েরকৃত ছয়টি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ৩১ জুলাই দিন ধার্য করেন এবং মামলাগুলো বিচার কার্যক্রমের জন্য পৃথক দুটি আদালতে স্থানান্তরের নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির মাধ্যমে সরকারি নিয়ম লঙ্ঘন করা হয়। সব আসামিকে আদালতে হাজির হতে গত ১ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল।

গ্রেপ্তারি পরোয়ানার আওতায় থাকা অন্যান্য আসামির মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক, ভাগনিরা টিউলিপ ও আজমিনা সিদ্দিক, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ রাজউক ও গৃহায়ণ মন্ত্রণালয়ের বিভিন্ন সাবেক ও বর্তমান কর্মকর্তা।

মন্তব্য করুন